NEWSTV24
কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সৈকতের হিমছড়ি এলাকায় এ মরদেহ ভেসে আসে। উদ্ধার হওয়া মরদেহটি চট্টগ্রামের বায়েজিদ এলাকার হারুনের (২০) বলে ধারণা করছেন জেলা প্রশাসনের নিয়োজিত বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান।মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিচকর্মী ও লাইফগার্ড কর্মীরা মরদেহটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে।এর আগে গতকাল বুধবার বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত তিনজন হলেন- ঢাকার উত্তরা দিয়াবাড়ী এলাকার মোকাররম হোসেনের ছেলে আল মাহিবুর ইবনে মোকাররম (২৪), একই এলাকার সাইবুল হক জিসান (২৩) এবং চট্টগ্রামের বায়েজিদ এলাকার আকাশ (২১)। এছাড়া, আরও দুজন নিখোঁজ ছিলেন।মাহবুবুর রহমান জানান, বর্তমানে এস এম নাফিসুর রহমান নিবিড় (২২) নামে আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকার উত্তরা আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে।