NEWSTV24
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৫ অঞ্চলে ওপর দিয়ে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে। একসঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ কথা জানানো হয়।আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।