NEWSTV24
রিয়াদগামী ২ ফ্লাইট স্থগিত করল বিমান
রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ০৮:৪০ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

সৌদি আরবের রাজধানী রিয়াদগামী দুই ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগ।বিমান বলেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অত্যন্ত দুঃখের সাথে যাত্রীদের জানাচ্ছে যে, অনিবার্য পরিচালনগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত ফ্লাইট BG339 এবং BG340 পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই ফ্লাইটগুলোর যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।তারা বলেছে, বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে এবং ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।এই অনাকাঙ্ক্ষিত বিঘ্ন এবং ফ্লাইট স্থগিতের ফলে যাত্রী ও তাদের পরিবারের যে গভীর অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।বিমান আরও বলেছে, ভুক্তভোগী যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে (সেলস অফিস) যেতে পারেন। পরবর্তী তথ্য পাওয়া মাত্রই তা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে।