NEWSTV24
নীলম মুনির মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১৭:১৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির ও তার স্বামী মুহাম্মদ রশিদের ঘর আলো করে এসেছে নতুন এক অতিথি। বিভিন্ন পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী নীলম মুনির। ভক্তদের মাঝে এখন এই সুখবরটি নিয়েই চলছে দারুণ আলোচনা। 

রশিদের এক ঘনিষ্ট বন্ধুর টিকটক পোস্টের মাধ্যমে মূলত এই খবরটি প্রকাশ্যে আসে। ওই বন্ধু দম্পতিকে পুত্র সন্তানের জন্ম দেওয়ার জন্য উষ্ণ অভিনন্দন জানান এবং নবজাতকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। 

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বা আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেননি নীলম মুনির। ভক্তরা অধীর আগ্রহে অভিনেত্রীর নিজের মুখে এই সুসংবাদ শোনার অপেক্ষায় রয়েছেন।