তিন বছর বিরতির পর দিল্লিতে আবারও আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনায় বসছে বাংলাদেশ ও ভারত। আজ (বৃহস্পতিবার) ও কাল (শুক্রবার) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ-ভারত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন ট্রেডের (জেডব্লিউজি) বৈঠক। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য সম্পর্ক সচল রাখা, আমদানি-রপ্তানির বাধা কমানো এবং দুদেশের ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি মোকাবিলায় এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা।