NEWSTV24
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

জিম্বাবুয়ের মারোন্দেরা জেলায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির আলোচিত ব্যবসায়ী উইকনেল চিভায়ো ও তার স্ত্রী লুসি মুতেকে রয়েছেন বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে।পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটিতে চারজন যাত্রী ও দুজন ক্রু সদস্য ছিলেন।জিম্বাবুয়ে সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তবে দুর্ঘটনার পরপরই কর্তৃপক্ষ নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।পুলিশের মুখপাত্র পল নিয়াথি জানান, দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং আরোহীদের মরদেহ পুড়ে যায়। ফলে নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছিল। ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে বলেও জানান তিনি।পরে জেডবিসি নিউজ পারিবারিক একটি সূত্রের বরাত দিয়ে জানায়, নিহতদের মধ্যে ৪৩ বছর বয়সী ব্যবসায়ী উইকনেল চিভায়ো ও তার স্ত্রী লুসি মুতেকে রয়েছেন।চিভায়ো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিভিন্ন আঞ্চলিক নেতার সঙ্গে বৈঠক ও ব্যক্তিগত সাক্ষাতের ছবি প্রকাশ করতেন। তার পরিচিতির মধ্যে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এবং ইসওয়াতিনির রাজা মসওয়াতি তৃতীয়ের নামও রয়েছে।