NEWSTV24
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ১৬:০২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ । এ মেলার দ্বার উন্মোচন হতে যাচ্ছে ইনোভেশন টু মার্কেট প্রতিপাদ্য সামনে রেখে।মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৫০টিরও অধিক ইনোভেশন শোকেস থাকবে যেখানে। ১৫টিরও অধিক সেশন ও ডায়ালগে খাত-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। ৫০টিরও অধিক দেশি-বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থাকবে এ মেলায়। এ ছাড়া ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে উপস্থিত থাকবেন অভিজ্ঞ বিশেষজ্ঞরা। ৫০টিরও বেশি করপোরেট এবং শিল্প ও বাণিজ্য খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের সক্রিয় উপস্থিতি থাকবে মেলায়। মেলার আয়ােজক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। মেলার প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য নিবন্ধনের শেষ সময় আগামী ৩০ আগস্ট। নিবন্ধনের জন্য www.innovationfairbd.org ওয়েবসাইটে যেতে হবে। কারা অংশ নিতে পারবেন, তার বিস্তারিত ওয়েবসাইটে রয়েছে।