NEWSTV24
JD Vance ইরান আলোচনা জটিল, তবু আশাবাদী যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ১৬:৪৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা জটিল এবং এতে কিছুটা সময় লাগবে। তবে শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।তার ভাষ্য, সেই সমঝোতা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ইতিবাচক হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘এটি জটিল হবে এবং সেখানে পৌঁছাতে সময় লাগবে।’

তিনি বলেন, ‘আজ তেলের দাম সম্ভবত ৭৯ ডলারে ছিল। এই তেলের দাম কমবে এবং কমই থাকবে।’ভ্যান্স আরো বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। একই সঙ্গে এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী অবস্থানে যাবে।

তবে তিনি স্বীকার করেন, আলোচনার প্রক্রিয়া এখনো চলমান। এ কারণে এখনই এর চূড়ান্ত ফল নিয়ে আগাম মূল্যায়ন করা ঠিক হবে না।যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, বিষয়টি শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছাবে, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে।’

.তিনি আরো বলেন, ইস্যুটির কাঙ্ক্ষিত সমাধানে পৌঁছাতে যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে। এর মধ্যে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক—সব ধরনের পদক্ষেপই অন্তর্ভুক্ত থাকবে।