NEWSTV24
নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ০৮:৩০ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

নড়াইলে এক ব্যক্তির বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিওকর্মী আটক হয়েছেন। চট্টগ্রাম ও মাগুরায় ধর্ষণচেষ্টার পর হত্যায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নড়াইলে রবিউল সিকদার রবি (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে।শিশুটিকে তার বাবা বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে দেন। সে চানাচুর নিয়ে বাড়ি ফিরছিল। দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে থাকে। একপর্যায়ে তাকে রবিউল সিকদারের ঘরের মধ্যে কাঁথা জড়ানো অবস্থায় পাওয়া যায়। এ সময় রবিউল বাড়িতে ছিলেন না। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান বলেন, দোষীকে শনাক্ত করা হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।