NEWSTV24
বিশ্বকাপে মেসির ১৪তম গোল, জাদুকরী শটে এগিয়ে দিলেন আর্জেন্টিনাকে
বুধবার, ১৭ জুন ২০২৬ ০৯:০৪ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমেই স্কোরশিটে নাম তুলেছিলেন লিওনেল মেসি। তবে প্রথম গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। আলজেরিয়ার একটি গোলও একই কারণে বাতিল হয়। এরপর অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।কানসাস সিটিতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তবে প্রথম গোলটি আসে আর্জেন্টিনার অধিনায়ক মেসির পা থেকেই।ম্যাচের ১৬তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। এটি ছিল জাতীয় দলের জার্সিতে তার ২০০তম ম্যাচ।গোলটির শুরু হয় মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের পাসে। বল নিয়ন্ত্রণে নিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের শক্তিশালী শট নেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক এবং জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান বলটি ছুঁতে পারলেও শেষ পর্যন্ত জালে জড়ানো ঠেকাতে পারেননি।এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৪-তে উন্নীত করলেন মেসি। চলতি বিশ্বকাপ শুরুর আগে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডধারী মিরোস্লাভ ক্লোসাকে স্পর্শ করার দৌড়ে ছিলেন মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এর আগে নিজের ম্যাচে জোড়া গোল করে এমবাপে বিশ্বকাপে ১৪ গোলের মাইলফলক স্পর্শ করেন। এবার সমান সংখ্যক গোল করলেন মেসিও।এছাড়া আন্তর্জাতিক ফুটবলে এটি আর্জেন্টিনা অধিনায়কের ১১৮তম গোল।