NEWSTV24
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেওয়া হলো কারিনা কায়সারকে
মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১৭:১৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

লাইফ সাপোর্টে থাকা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাই নেওয়া হচ্ছে।

সোমবার (১১ মে) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাইয়ের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। কারিনার সঙ্গে তার মা ও দুই ভাই রয়েছেন। চিকিৎসার ব্যয় জোগাড়ের কারণে এখনই যেতে পারেননি তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। কারিনার অবস্থা জানতে চাইলে তাঁর বাবা বলেন, বর্তমানে তার রক্তচাপ স্বাভাবিক রয়েছে, কিডনি ও হৃদযন্ত্রও কাজ করছে ঠিকভাবে। তবে তীব্র জন্ডিসের কারণে তার লিভার কার্যক্ষমতা হারিয়েছে।