লিবিয়ার বেনগাজী ও ত্রিপলীর দুটি ডিটেনশন সেন্টারে (আটক কেন্দ্র) আটকে পড়া ৮৯৫ জন বাংলাদেশি প্রবাসীর অবস্থান শনাক্ত করেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১ মে) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টারে আটক এসব নাগরিকদের দ্রুত দেশে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়ান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
দূতাবাসের প্রতিনিধিদল সম্প্রতি কেন্দ্র দুটি পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গানফুদা ডিটেনশন সেন্টারে ৬৯৪ জন এবং তাজুরা ডিটেনশন সেন্টারে ২০১ জন বাংলাদেশি নাগরিকের অবস্থান নিশ্চিত করা হয়েছে। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ সম্প্রতি আইওএম লিবিয়ার চিফ অব মিশন মিজ নিকোলেটা জিওর্দানোর সঙ্গে বৈঠক করে তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে বিশেষ সহযোগিতা চেয়েছেন