NEWSTV24
ফিফার সঙ্গে ‘শিগগিরই আলোচনায় বসছে’ ইরান
রবিবার, ০৩ মে ২০২৬ ১৮:১৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিশ্বকাপের বাকি আর এক মাসের একটু বেশি। কিন্তু বৈশ্বিক আসরে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। ক্রমেই পরিস্থিতি আরও জটিল হচ্ছে। নানা বিষয় নিয়ে আলোচনা করতে শিগগিরই ‘ফিফার সঙ্গে বসতে যাচ্ছে’ ইরান ফুটবলের কর্তারা।

গত বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হয় ফিফার কংগ্রেস। সেখানে উপস্থিতি হওয়ার কথা ছিল ইরানের প্রতিনিধিদের। কিন্তু টরন্টো বিমানবন্দরে কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অগ্রহণযোগ্য আচরণের’ কারণে দেশে ফিরে যান তারা। দেশে ফিরে শুক্রবার ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, ‘অনেক বিষয় নিয়ে (ফিফার সঙ্গে) আমাদের আলোচনা করার আছে। আমাদের অবস্থান এই যে, শিগগিরই ফিফার সঙ্গে বৈঠকে বসব আমরা।’ ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের খবর, ফিফার সাধারণ সম্পাদক মাটিয়াস গ্রাফস্ট্রোম ইরানি প্রতিনিধি দলকে আগামী ২০ মের মধ্যে জুরিখে আসার আমন্ত্রণ জানিয়েছেন। ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশটির ফুটবল দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়; যা দিনকে দিন বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি জানিয়ে ভেন্যু পরিবর্তনের জন্য ফিফার কাছে আবেদনও করেছে ইরান। কিন্তু তাদের অনুরোধে সাড়া দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা।