NEWSTV24
একলাফে হাজার টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম
শনিবার, ০২ মে ২০২৬ ১৭:০২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব পড়েছে ভারতে। আবারও বাণিজ্যিক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়িয়েছে দেশটি। তবে সাধারণ গ্রাহকদের জন্য গৃহস্থালি এলপিজি, পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

শুক্রবার (১ মে) প্রকাশিত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম গড়ে ৯৯৩ রুপি বৃদ্ধি পেয়েছে। ফলে রাজধানী দিল্লিতে এই সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ রুপি, যা আগে ছিল ২,০৭৮.৫০ রুপি। একইভাবে মুম্বাইয়ে দাম ২,০৩১ রুপি থেকে বেড়ে ৩,০২৪ রুপি হয়েছে।