NEWSTV24
সালাহর বিকল্প হিসেবে ১০০ মিলিয়নে কাকে আনতে চায় লিভারপুল
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৭:৩১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো ঘিরে বড় পরিকল্পনা করছে লিভারপুল। দল ছাড়ার গুঞ্জনে থাকা মোহাম্মদ সালাহর বিকল্প খুঁজতে ইতোমধ্যেই নজর দিয়েছে ইউরোপের উদীয়মান তারকাদের দিকে।

সেই তালিকার শীর্ষে রয়েছেন পিএসজির তরুণ উইঙ্গার বার্ডলি বারকোলা। ২৩ বছর বয়সী এই ফরাসি ফুটবলারকে দলে ভেড়াতে প্রায় ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত লিভারপুল, এমনটাই জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। 

বিশ্বস্ত এক ফুটবল সাংবাদিকের মতে, লিভারপুল ম্যানেজমেন্ট বারকোলাকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখছে। তার গতি, ড্রিবলিং দক্ষতা এবং আক্রমণভাগে সৃজনশীলতা, সব মিলিয়ে তাকে সালাহর আদর্শ বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে, বারকোলা নিজেও নাকি মৌসুম শেষে পিএসজি ছাড়তে আগ্রহী। ফলে এই ট্রান্সফার বাস্তবায়নের সম্ভাবনাও বেশ জোরালো।