ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না—এমন সিদ্ধান্তে ডোনাল্ড ট্রাম্পের মতের সঙ্গে বিট্রিশ রাজা তৃতীয় চার্লসও একমত। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রাজা চার্লসের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় দেওয়া বক্তব্যে ট্রাম্প এমন মন্তব্য করেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের চার দিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিন আজ। এর আগে মঙ্গলবার কংগ্রেসে দেওয়া ভাষণে চার্লস ৯/১১ হামলা স্মরণ করেন।