NEWSTV24
পশ্চিম তীরে ১৪ ফিলিস্তিনিকে আটক করল ইসরায়েল
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৭:০৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

অধিকৃত পশ্চিম তীরে ভোরের আগেই একাধিক এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, কালকিলিয়ার পূর্বের কাফর কাদ্দুম শহরে অভিযান চালিয়ে তিন ভাই ও তাদের একজনের ছেলেকে আটক করে সেনারা। একই সময়ে তুলকারেমের পূর্বে ইকতাবা এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে সাবেক এক বন্দিসহ দুজনকে ধরে নিয়ে যাওয়া হয়।