NEWSTV24
ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন এফবিআই প্রধান
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১৮:২৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) প্রধান কাশ প্যাটেল। সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, ছাত্রজীবনে তিনি একাধিকবার আইনি ঝামেলায় জড়িয়েছিলেন।

অভিযোগ অনুযায়ী, জনসমক্ষে মদ্যপান এবং অশালীন আচরণের কারণে তাকে দুইবার গ্রেফতার করা হয়েছিল। ২০০৫ সালে মিয়ামি-ডেড পাবলিক ডিফেন্ডার অফিসে চাকরির জন্য দেওয়া একটি ব্যক্তিগত চিঠিতে প্যাটেল নিজেই এসব ঘটনার কথা স্বীকার করেন। সেখানে তিনি জানান, নিউইয়র্কে আইন পড়ার সময় বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপান করে ফেরার পথে ফুটপাতে প্রস্রাব করতে গেলে পুলিশ তাদের আটক করে।

এর আগেও, ২০০১ সালে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি আরেকটি ঘটনায় জড়ান। তখন তিনি বৈধ মদ্যপানের বয়সসীমার নিচে ছিলেন। একটি বাস্কেটবল ম্যাচে অতিরিক্ত উচ্ছ্বাস দেখানোর পর নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে দেয় এবং পরে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মদ্যপানের অভিযোগে গ্রেফতার করা হয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেছিল, যদিও প্যাটেল দাবি করেছিলেন তিনি অল্পই পান করেছিলেন।