NEWSTV24
কোচিং সেন্টার শতভাগ বন্ধ করা হবে : শিক্ষামন্ত্রী
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ ১৪:৪৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শতভাগ কোচিং সেন্টার বন্ধ করতে হবে। কোচিং সেন্টার এবং ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কিন্ডারগার্টেনও নিবন্ধনের আওতায় আনবে সরকার। এই দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না। গতকাল শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সময়মতো পাঠদানে ক্লাসরুমে উপস্থিত থাকেন কিনা সেটা রেকর্ড রাখতে হবে। আর্থিক সংকট থাকলে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আইপিএস রাখতে হবে।পাবলিক পরীক্ষা আইন সংশোধনের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এবার শুধু পাবলিক পরীক্ষা নয়, চাকরিসহ সব ধরনের পরীক্ষায় নকল ও অন্যান্য অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।