NEWSTV24
হরমুজ প্রণালি চালু করতে ৩৫ দেশকে নিয়ে বৈঠক করবে যুক্তরাজ্য
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ ১৪:৫০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য একটি কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করতে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করবেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে প্রায় ৩৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। বুধবার (১ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সম্ভাব্য মাইনসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে কার্যকরভাবেই প্রণালিটি অবরুদ্ধ করে রেখেছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে।এর আগে ডাউনিং স্ট্রিটের এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলার সর্বোত্তম উপায় হলো উত্তেজনা কমানোর জন্য চাপ দেওয়া এবং হরমুজ প্রণালি আবার চালু করার বিষয়টি নিশ্চিত করা।