NEWSTV24
যশোরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
শনিবার, ২৮ মার্চ ২০২৬ ০৪:৩৩ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

যশোর-নড়াইল মহাসড়কে শুক্রবার বিকেলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আগুনে ভস্মীভূত হয়েছে। তবে বাসটির যাত্রীরা সবাই অক্ষত আছেন। পুলিশ জানায়, বিকেল চারটার দিকে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় নড়াইল এক্সপ্রেস-এর একটি বাস। কিছুক্ষণ পর বাসটি সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার পর বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। সাথে সাথে যাত্রীরা দরজা, জানালা দিয়ে যে যেভাবে পেরেছে বের হয়ে যান। যাত্রীরা সবাই অক্ষত আছেন। দ্রুতই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে ও তা ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।বাসে আগুন ধরার ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। আগুন নেভানোর পর মহাসড়কটিতে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, বাসটি ছাড়ার আগে বাসের চালক গাড়ির ত্রুটির বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিল। কিন্তু তারপরও মালিকদের জোরাজুরিতে চালক বাসটি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।