NEWSTV24
শনিবারও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত
বুধবার, ২৫ মার্চ ২০২৬ ১৬:৩৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

রমজানজুড়ে ছুটি ঘোষণার কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ১০টি শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. জয়নাল আবেদীনের সই করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসে ধারাবাহিক ছুটির কারণে শিক্ষার্থীদের পাঠদানে ঘাটতি তৈরি হয়েছে। এ ঘাটতি পূরণে রমজানের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবার বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।এর আগে গত ১৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে একই ধরনের নির্দেশনা প্রদান করা হয়, যেখানে ছুটির কারণে সৃষ্ট শিক্ষাগত ঘাটতি পূরণে শনিবারগুলোতে ক্লাস চালুর বিষয়টি উল্লেখ করা হয়েছিল।