NEWSTV24
দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিলো সেইফ ফাউন্ডেশন
সোমবার, ০৯ মার্চ ২০২৬ ২২:০৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন সেচ্ছাসেবী সংগঠন সেইফ ফাউন্ডেশন ও আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন সেইফ ফাউন্ডেশন। নাটোরের পীরগঞ্জে অবস্থিত আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের সাথে একটি  (MOU) স্বাক্ষর করে সংগঠনটি। 
এ উপলক্ষে ০৭ মার্চ শনিবারে একটি Student Education Sponsorship Agreement স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রথম পদক্ষেপ হিসেবে নার্সিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী মোছা. সুমাইয়া আক্তার রিয়ার চার বছর মেয়াদি Bachelor of Science in Nursing কোর্সের জন্য মোট এক লক্ষ বিশ হাজার টাকা বৃত্তি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই অর্থ সরাসরি কলেজের ব্যাংক হিসাবে জমা দেয়া হবে। পর্যায়ক্রমে আরো গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকেও এই চুক্তির আওতায় নিয়ে আসা হবে। 
সেইফ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ রাসেল। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আনোয়ার হোসেন সবুজ, অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন, দপ্তর সম্পাদক শিব্বির হোসাইন রিতুন ও সমাজসেবা সম্পাদক রিয়াদুল ইসলাম।
অন্যদিকে কলেজের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের চেয়ারম্যান এবং প্রান-আরএফএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উজমা চৌধুরী তার বক্তৃতায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সেইফ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং এ ধরনের মানবিক উদ্যোগকে সমাজের জন্য ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন।
সেইফ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সংগঠনটি অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।