NEWSTV24
ঈদের ছুটি বাড়বে কিনা, সিদ্ধান্ত আজ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ১৬:২৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি ৫ দিন নির্ধারিত থাকলেও তা আরও বাড়তে পারে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে এই ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ছুটি বৃদ্ধির প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।সরকার ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হলে সেদিন সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।

এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন। তবে ছুটি আরও দুই দিন বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ছুটি দীর্ঘ হলে মানুষ পর্যায়ক্রমে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন, ফলে একসঙ্গে অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।গত বছর ঈদে তুলনামূলক দীর্ঘ ছুটি থাকায় ঈদযাত্রা অনেকটাই নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ছিল। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আসন্ন ঈদযাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় করতে সরকার ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রাখছে।