NEWSTV24
টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ০০:১০ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তবে রবিবার কলম্বোয় ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, গ্রুপ ‘এ’-এর এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যেহেতু এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে নেই, তাই ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই পাবে এক পয়েন্ট করে।

তবে সমর্থকদের জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছে শ্রীলংকার আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, কলম্বোয় আকাশ মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কম। পূর্ব ও দক্ষিণ প্রদেশের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিম প্রদেশে অবস্থিত কলম্বোতে রাতের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টি নাও হতে পারে।

ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা, টস হবে সন্ধ্যা ৭টায়। তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রিতে নামতে পারে। আপেক্ষিক আর্দ্রতা ৮৫ শতাংশ থেকে ৫০ শতাংশের মধ্যে থাকতে পারে।