NEWSTV24
সারাদেশে ভোটার স্থানান্তর ৭ লাখ ৭১ হাজার, ঢাকায় কত?
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:১৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা-সমালোচনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে এবার ভোটার স্থানান্তর নিয়ে বিতর্ক ছড়িয়েছে। প্রধান রাজনৈতিক দল বিএনপি এবার অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তরের আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। তবে নির্বাচন কমিশন বলেছে, স্বাভাবিক হারে ভোটার স্থানান্তর হয়েছে।অনেক আগে থেকেই ঢাকা মহানগরীর কিছু আসনসহ সারাদেশে ভোটার স্থানান্তর নিয়ে অভিযোগ করে আসছিল বিএনপি। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনে অনুরোধ করেছে দলটি।গত ১ ফেব্রুয়ারি সিইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ভোটার স্থানান্তর হয়েছে। ইসি সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে জানতে পেরেছেন কোনো আসনেই দুই-তিন হাজারের বেশি স্থানান্তর হয়নি। তিনি বলেন, আমরা এই উত্তরে সন্তুষ্ট হতে পারিনি। ইসিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এমন হোল্ডিং নম্বর যেখানে পাঁচজনের বেশি থাকার কথা না, সেখানে ২০ থেকে ২৫ জন ভোটার থাকার অভিযোগ এসেছে আমাদের কাছে। এরাই ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনে জড়িত। ইসির এ ব্যাপারে নজর দেওয়া দরকার।

গত ১৮ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিইসির সঙ্গে বৈঠক শেষে বলেন, একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীকে জেতাতে বাইরের ভোটারদের রাজধানী ঢাকায় স্থানান্তরের মত কূটকৌশল নিয়েছে।পরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিএনপির অভিযোগ নিয়ে সাংবাদিকদের বলেন, একটা দল অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে; পুরুষ-মহিলা সবার সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এ সমস্ত কথাবার্তা বলছেন তারা। সারাদেশে কত ভোটার স্থানান্তর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানায়, এবার সারাদেশ থেকে ভোটার স্থানান্তরের আবেদন এসেছে আট লাখ ৪ হাজারের মতো। যার মধ্যে ভোটার স্থানান্তর করা হয়েছে ৭ লাখ ৭১ হাজার।জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে ঢাকা অঞ্চলে এখন পর্যন্ত ভোটার স্থানান্তর হয়েছে ৮৬ হাজার ৮২৫ জন। ফরিদপুর অঞ্চলে হয়েছেন ৩৯ হাজার ৯৫ জন, খুলনা অঞ্চলে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৮১ হাজার ৭২৫ জন। ময়মনসিংহ অঞ্চলে হয়েছেন ৭৮ হাজার ৮০৫ জন, রংপুর আঞ্চলে ভোটার স্থানান্তর হয়েছেন ৬৩ হাজার ৮৯৭ জন, সবচেয়ে কম ভোটার এলাকা পরিবর্তন করেছেন সিলেট অঞ্চলে ২৭ হাজার ৫৭৬ জনের, রাজশাহী অঞ্চলে পরিবর্তন করেছেন ৭২ হাজার ৮১৫ জনের, বরিশাল অঞ্চলে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৮৫ হাজার ৭২০ জন, চট্টগ্রামে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৩০ হাজার ৮৫ জন ভোটার। সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে কুমিল্লা অঞ্চলে এক লাখ পাঁচ হাজার ৫৪৩ জন।

ঢাকার ২০টি আসনে কত ভোটার স্থানান্তর এবার ভোটার স্থানান্তর করা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ঢাকা জেলার ২০টি আসন নিয়ে। যেখানে মোট ভোটার স্থানান্তর করা হয়েছে ৫০ হাজার ৬৪৭ জন।জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, ঢাকা-১ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন চার হাজার ৭৩২ জন। ঢাকা-২ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন তিন হাজার ৯৭৮ জন। ঢাকা-৩ আসনে এক হাজার ১০৩ জন। ঢাকা-৪ আসনে ৮৭২ জন। ঢাকা-৫ এ হয়েছেন ২ হাজার ৬৯৪ জন। ঢাকা-৬ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ৯১৫ জন। ঢাকা-৭ আসনে হয়েছেন ৬৭৬ জন। ঢাকা-৮ এ হয়েছেন ৩ হাজার ৬৬৩ জন। ঢাকা-৯ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ২ হাজার ৬৩৪ জন। ঢাকা-১০ এ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন। ঢাকা-১১ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ৩ হাজার ১৪১ জন। ঢাকা-১২ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ৮৭৭ জন। ঢাকা ১৩ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ২ হাজার ২৭৯ জন। ঢাকা-১৪ আসনে হয়েছেন ২ হাজার ৫৯ জন। জামায়াতের আমিরের নির্বাচনী আসন ঢাকা-১৫ তে ভোটার স্থানান্তর হয়েছেন ৩ হাজার ৫২০ জন। ঢাকা-১৬ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ২ হাজার ৭০৭ জন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন ঢাকা-১৭ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ৩ হাজার ৬৬৪ জন। ঢাকা-১৮ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ৪ হাজার ৭০ জন। ঢাকা-১৯ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ২ হাজার ৫৪৩ জন। ঢাকা-২০ আসনে হয়েছেন ২ হাজার ৬৭৩ জন।