দেশজুড়ে চলছে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরমে চরম অস্বস্তিতে মানুষনবম পে-স্কেল বাস্তবায়নে নতুন ছক, যেভাবে নির্ধারণ হবে বেতনঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসজ্বালানি সংকটে কয়লায় ভরসাশিগগির চালু হচ্ছে না বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন
No icon

ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এলো সর্বনিম্নে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা এখন তার প্রেসিডেন্সির সবচেয়ে নিম্নমুখী পর্যায়ে রয়েছে। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, ট্রাম্পের কাজের প্রতি সমর্থন নেমে এসেছে মাত্র ৩৩ শতাংশে, যেখানে তার ওপর অসন্তোষ প্রকাশ করেছেন ৬৪ শতাংশ মানুষ। 

চলতি মাসের শুরুর দিকে এই সমর্থনের হার ছিল ৩৫ শতাংশ। ২০১৭ সালের ডিসেম্বরের পর এটিই তার সর্বনিম্ন জনপ্রিয়তার রেকর্ড। ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং এর জেরে যুক্তরাষ্ট্রে পেট্রোল ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বেশ কষ্টে রয়েছে, যা ট্রাম্পের জনপ্রিয়তায় সরাসরি নেতিবাচক প্রভাব ফেলেছে। এর আগে ট্রাম্প অল্প সময়ে যুদ্ধ শেষ হওয়ার প্রতিশ্রুতি দিলেও ৮০ শতাংশ মার্কিনের ধারণা, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। এমনকি মাত্র এক পঞ্চমাংশ মানুষ মনে করেন এই যুদ্ধ কোনো কাজে আসছে।

আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে রিপাবলিকান শিবির এখন বেশ চাপে রয়েছে। অর্থনৈতিক অবস্থা সামলানোর ক্ষেত্রে দীর্ঘ ১০ বছর পর ভোটাররা এখন রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের বেশি পছন্দ করছেন। পাশাপাশি, অভিবাসন নীতিতেও রিপাবলিকানদের বিশাল জনসমর্থন কমে বর্তমানে ডেমোক্র্যাটদের খুব কাছাকাছি চলে এসেছে।

সূত্র: রয়টার্স।