→ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল→ ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু→ হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী→ শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষের→ এআই স্ক্যানিংয়ে শনাক্ত হচ্ছে ৭০ ধরনের রোগের ঝুঁকি
No icon

সচিব পদে পদোন্নতি পে‌লেন ৩ রাষ্ট্রদূত

সচিব পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের ৩ রাষ্ট্রদূত। পদোন্নতি পাওয়া হাইকমিশনার/রাষ্ট্রদূতদের মধ্যে রয়েছেন- নওরীন আহসান, তিনি ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার। এ ছাড়া, নিউজিল্যান্ডের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা পদোন্নতি পেয়েছেন।সোমবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে তিন রাষ্ট্রদূতের পদোন্নতির তথ্য জানিয়েছে।এতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে বিসিএস পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের তিন কর্মকর্তাকে গ্রেড-১ সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে পদোন্নতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।