দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাসডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচিঢাকায় মেঘলা আকাশ, কী বলছে আবহাওয়া অফিসআল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
No icon

বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব

বাংলাদেশ সফর শেষে ঢাকা ছেড়েছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ।বুধবার (২ সেপ্টেম্বর) তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দরে আইপিইউ মহাসচিবকে বিদায় জানান জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।গত ৩০ আগস্ট বাংলাদেশে আসেন আন্দা ফিলিপ। চার দিনের সফরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিরোধীদলীয় নেতা ড. মো. শফিকুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, নারী সংসদ সদস্য এবং রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন।এসব বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন এবং বিভিন্ন দেশের সংসদ সদস্যদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন আইপিইউ মহাসচিব। সফরের অংশ হিসেবে তিনি জাতীয় সংসদ ভবন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।