দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাসডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচিঢাকায় মেঘলা আকাশ, কী বলছে আবহাওয়া অফিসআল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
No icon

১৫ বছর পর যুক্তরাষ্ট্রে গাইবেন ঝিলিক

চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। এই প্রতিযোগিতর পর প্রায় দেড় যুগ গানে গানে কাটিয়েছেন তিনি। উপহার দিয়েছেন বেশ কিছু শ্রোতাপ্রিয় গান। পাশাপাশি এই সময়টাতে তিনি দেশ-বিদেশে শো নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। এবার দীর্ঘ ১৫ বছর পর যুক্তরাষ্ট্রে শো করতে যাচ্ছেন ঝিলিক। ২০১১ সালে এই দেশটিতে শো করেছিলেন তিনি। এবার মার্কিন মুলুকে যাওয়ার উদ্দেশ্যে গতকালই দেশ ছেড়েছেন তিনি। এক মাসেরও বেশি সময়ের এই সফরে বিভিন্ন রাজ্যে প্রায় এক ডজন কনসার্টে গাইবেন তিনি। ঝিলিক মানবজমিনকে বলেন, অনেক বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছি। এটা আমার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। এবার এক মাসেরও বেশি সময় হয়তো থাকা হবে। বিভিন্ন স্থানে শো হবে প্রায় ১২টি। তবে এই সংখ্যা হয়তো বাড়তেও পারে। এরইমধ্যে জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান ও কনা আমেরিকা সফরে রয়েছেন। তাদের সঙ্গেই যোগ দেবেন ঝিলিক। আরও আগে যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় খানিকটা বিলম্ব হয়ে যায় এ গায়িকার। অবশেষে আমেরিকার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। ঝিলিক বলেন, দেশি এন্টারটেইনমেন্টের আয়োজনে এই শোগুলো আয়োজিত হচ্ছে। প্রবাসীদের সামনে গান গাইতে সব সময় আলাদা অনুভূতি কাজ করে। তারা দেশের বাইরে থাকলেও দেশের গানের প্রতি বরাবরই তাদের টান অন্যরকম। এদিকে জানা গেছে, এই সফর শেষে দেশে ফিরেই নতুন গানে ব্যস্ত হবেন ঝিলিক।