NEWSTV24
কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ০৮:০৮ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।  মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ ঘটনা ঘটে। এ সময় অটোরিকশারচালক আহত হয়েছেন।নিহতের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চকরিয়;ার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫), খুটাখালী নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন ও বান্দরবানের লামা উপজেলার ফকিরাখোলা এলাকার সাইফুল ইসলাম।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারগামি হানিফ পরিবহনের সঙ্গে চকরিয়াগামি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন এবং অটোরিকশার অপর আহত দুই যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার বলেন, ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সড়কের উভয়পাশে যানবাহন আটকা পড়ায় তা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।