NEWSTV24
ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে ওঠে পঞ্চগড়সহ আশপাশের এলাকা। এই কম্পন নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পের বিষয়টি ছড়িয়ে পড়ে।তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপাল ও ভারতের মাঝামাঝি সিকিম রাজ্য। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল সাতটা ৩২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৩ রিখটার স্কেল। এর উৎপত্তিস্থল ভারত-নেপালের সিকিম সীমান্তে।