ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা ইন্টারনেটের মাধ্যমে (অনলাইনে) তাদের আবেদন সম্পন্ন করছেন।আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই প্রগ্রামে ভর্তির জন্য আবেদন করা যাবে। এবারের শিক্ষাবর্ষে মোট পাঁচটি ইউনিটের অধীনে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিট ব্যবসায় শিক্ষা ইউনিট চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট এই পাঁচটি ইউনিটে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় নির্দিষ্ট কিছু ধাপ মেনে চলতে হবে। নির্ধারিত এই নির্দেশনা ও ধাপগুলো অনুসরণ করেই শিক্ষার্থীদের ভর্তির আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে আবেদন সম্পন্ন করার পাঁচটি ধাপ উল্লেখ করা হয়েছে।
সেসব হলো : ১. লগইন : লগইন করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রোল, শিক্ষা বোর্ড।
২. বিস্তারিত : প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা (যে ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থী); বর্তমান ঠিকানা; মুঠোফোন নম্বর, ই-মেইল (অবশ্যই ব্যক্তিগত); পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক) ও পেশা; কোটা (বিস্তারিত ভর্তি নির্দেশনায়); যে বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক।
৩. ছবি : প্রস্থ সর্বনিম্ন ৪৫০ পিক্সেল; উচ্চতা সর্বনিম্ন ৫৫০ পিক্সেল সাইজ : ২০ কেবি; টাইপ : .jpg or .jpeg; ব্যাকগ্রাউন্ড: প্লেন সাদা
৪. পাসওয়ার্ড : টেলিটক, বাংলালিংক, গ্রামীণ ফোন, রবি ও এয়ারটেলের মুঠোফোন থেকে খুদে বার্তা (এসএমএস) করা যাবে; এ ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে
৫. ফি প্রদান : শেষে আবেদন ফি জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে ফি জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।