NEWSTV24
গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১৫:২৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করেছে গোপালগঞ্জ জেলা শহরে। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলাটিতে এটিই তাদের প্রথম কোনও প্রকাশ্য বিক্ষোভ মিছিল।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি ও ট্রাকযোগে শত শত নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে জেলা শহরে প্রবেশ করতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হতে থাকেন। দুপুর ১২টার দিকে তারা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করেন।