বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ এনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। গোলাম পরওয়ার বলেন, ‘ঠাকুরগাও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। যা খুবই দু:খজনক।’
তিনি অভিযোগ করে বলেন, ‘ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা ভোটারদের হুমকি ধামকি দিয়ে ভোট কেন্দ্রে যেতে বাঁধা দিয়েছে।’ নির্বাচন কমিশনকে নানা অনিয়মের কথা জানালেও কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।
এ সময় তিনি দলীয় লোকদের আইডি কার্ড ছাড়াই পোলিং ও প্রিসাইডিং অফিসার বানিয়ে নির্বাচনের ফলাফল অনুকূলে আনার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন।