NEWSTV24
ট্রাম্প ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৭:৪০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ভারত ও পাকিস্তানের যুদ্ধ থামানোর দাবি পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শান্তির জন্য এমন উদ্যোগ নিয়েও নোবেল পুরস্কার না পাওয়ায় আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় এক নির্বাচনি সমাবেশে ট্রাম্প এ দাবি করেন।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ ঠেকাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার দাবি, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সীমান্ত সংঘাত বড় আকার ধারণ করার আগেই তিনি হস্তক্ষেপ করেন। এ সময় দুই দেশের ওপর সর্বোচ্চ ২৫০ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি।

এ সময় তিনি আবারও বলেন, আটটি ‘যুদ্ধ’ থামিয়েছেন তিনি।