NEWSTV24
নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৪:৫১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ভারতের গ্রেটার নয়ডায় রাতের খাবারে নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন শিশুও রয়েছে।

মৃতরা হলেন—৩৭ বছর বয়সি মহেশ, তার স্ত্রী ৩৫ বছর বয়সি ললিতা এবং তাদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর।

এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস বলছে, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমাতে যান। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। 

নয়ডা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দা ও মৃত  দম্পতির মায়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারটি নুডলস খেয়েছিল। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।