NEWSTV24
সালমান খান সন্তানের বাবা হতে চান সালমান খান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৫:৫৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বলিউড তারকা সালমান খান ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযোজক ও পরিচালক করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা জানান সালমান।অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, নিজের সন্তান না থাকার অভাব অনুভব করেন কি না। জবাবে নিজের সন্তান চাওয়ার ইচ্ছার কথা স্বীকার করেন তিনি। এ সময় পরিবারের গুরুত্ব, মানসিক নির্ভরতা এবং জীবনে সঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন সালমান।এদিকে ‘কফি উইথ করণ’-এর নতুন সিজনের প্রচার ঝলকেও নজর কেড়েছেন এই অভিনেতা। করণের সঙ্গে কথোপকথনে উঠে এসেছে হাসি-ঠাট্টা, পুরোনো স্মৃতি ও ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ। করণ যখন তাকে প্রশ্ন করেন, তিনি এখনো কুমার কি না, তখন মজার ছলে সালমান বলেন, ‘সংযত হও ভাই, সংযত হও।’হাস্যরসের আড়ালে জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথাও উঠে এসেছে। করণ জানান, আগের তুলনায় সালমান এখন অনেক বেশি শান্ত ও সংযত। উত্তরে অভিনেতা বলেন, এত দিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছেন, এবার নিজের সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।পর্দায় বারবার ভালোবাসার গল্পকে পূর্ণতা দিয়েছেন সালমান খান। তবে ব্যক্তিগত জীবনে তাঁর গল্পটি যেন এখনো অসমাপ্ত। পারিবারিক আবেগের গল্পে কোটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়া এই অভিনেতার জীবনেও এখনো অপূর্ণ রয়ে গেছে সন্তানের হাত ধরে বাবা হওয়ার স্বপ্ন।এমএ