NEWSTV24
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪০ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

বৃষ্টির কারণে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামতে হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আইসিসি টি-টোয়েন্টি র;্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।বৃহস্পতিবার জাপানের নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে বাংলাদেশ ও চীনের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল ৯টায়। নির্ধারিত সময়ে বৃষ্টি থেমে রোদ উঠলেও আগের ভারী বর্ষণে আউটফিল্ড ভেজা থাকায় খেলা আয়োজন করা সম্ভব হয়নি। ক্রিকেটাররা ওয়ার্ম-আপ করলেও মাঠ খেলার উপযোগী হয়নি। এসময় আম্পায়াররা তিনবার মাঠ পরিদর্শন করেন।২০ ওভারের ম্যাচ আয়োজনের সুযোগ শেষ হয়ে যাওয়ার পর সুপার ওভারের সম্ভাবনাও বাতিল হয়। এরপর নিয়ম অনুযায়ী দুই দলের র;্যাঙ্কিং বিবেচনা করা হয়। সেখানে বাংলাদেশ ১০ নম্বরে থাকলেও চীনের অবস্থান ৩৬তম। র;্যাঙ্কিংয়ের এই ব্যবধানের কারণে ম্যাচ না খেলেই জয়ী ঘোষণা করা হয় বাংলাদেশকে।আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। শুক্রবার কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে ভারতীয় দল। সেই ম্যাচে ভারত জিতলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল এর আগে দুবার রৌপ্য ও একবার ব্রোঞ্জ পদক জিতেছে। এবারও পদকের লড়াইয়ে থাকা টাইগ্রেসরা সাম্প্রতিক এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের স্মৃতি পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চাইবে।