বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করুন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে কাঙ্খিত সংস্কার হবেনা। তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত 11 দলীয় উপযোগের ঘোষিত লং মার্চ বাস্তবায়নের প্রস্তুতি মিটিংয়ে এ কথা বলেন।
তিনি আরো বলেন দেশের বর্তমান গ্যাস বিদ্যুৎ সংকট শ্রমজীবী মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে, শ্রমজীবী মানুষরা কর্মক্ষেত্র হারাচ্ছে গ্যাস বিদ্যুতের সংকটে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে, ইতিমধ্যে সিপিবি রিপোর্টে প্রায় ৬২ হাজার শ্রমিক তাদের কর্মসংস্থান হারিয়েছে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো দ্রুত এ সংকট সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজতার করুন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সোহেল রানা মিঠুর সঞ্চালনায় এবং মহানগরী সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমেদ, তিনি বলেন লংমার্চ এর দাবি গুলো সহজ যত দ্রুত সরকার বাস্তবায়ন করবে তত দ্রুত শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় দেশ এগিয়ে যাবে, মানুষ আজ গ্যাস বিদ্যুতের অভাবে দিশেহারা হয়ে পড়েছে, মানুষ শান্তি চাই স্বস্তি চাই যার জন্য সকল সংকট নিরসন ছাড়া কোন উপায় নাই। সরকারের কাছে দ্রুত এ সকল সমস্যার সমাধানের অনুরোধ জানাচ্ছি।
প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে বিটিসিএল শ্রমিক নেতা নজরুল ইসলাম, শ্রমিক নেতা হাফিজুর রহমান, শ্রমিক নেতা মাহবুবুর রহমান, রেলওয়ে শ্রমিক নেতা ওমর ফারুক ও পরিবহন শ্রমিক নেতা জুবায়ের আল মাহমুদ বক্তব্য রাখেন।
বার্তা প্রেরক
আতাউর রহমান
সিনিয়র রিপোর্টার