NEWSTV24
Anupama Parameswaran যে কারণে মুক্তির স্বাদ পাচ্ছেন অনুপমা
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ১৮:১০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সদ্যই প্রেম ভেঙে বেরিয়ে এসেছেন তিনি। অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী অনুপমা। জানালেন ‘টক্সিক’ প্রেমিকের সঙ্গে সম্পর্কের তীব্র ভয়াবহতার কথা। সাক্ষাৎকারে অনুপমা বলেছেন, আমি এমন এক পরিস্থিতির মধ্যদিয়ে গিয়েছি, যখন একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নিয়ে আমার লজ্জা হতো। নিজের আত্মবিশ্বাস নিয়েও লজ্জা বোধ করতাম। এমনকি নারী হওয়া নিয়েও আমার লজ্জা লাগতো। অনুপমা বলেন, ঋতুচক্রের দিনে ওর ভুল নিয়ে কিছু বলতে গেলে শুনতে হতো, ওহ, তোমার তো পিরিয়ডস চলছে! আমি ভীষণ লজ্জিত হতাম। একসময় আমি ১১টি সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখতাম। অথচ এখন আমি সন্তানই চাই না। নারী হওয়ার জন্য আমার খুব খারাপ লাগতো। আমার সব অর্জন নিয়েও খারাপ লাগতো। অভিনেত্রী জানিয়েছেন, সম্পর্ক শুরু হতে না হতেই বিয়ের জন্য চাপ দেয়া হচ্ছিল তাকে। কিন্তু তার মনে হচ্ছিল, এটা ভালোবাসা থেকে হচ্ছে না। এমনকি ব্রেকআপের পরও তাকে শুনতে হয়েছে ‘গোল্ড ডিগার’ কটাক্ষ। তবে সম্পর্ক ভেঙে বেরিয়ে এসে আপাতত স্বস্তিতে রয়েছেন তিনি। যেন মুক্তির স্বাদ পাচ্ছেন। গত বছর মারি সেলভরাজের ‘বাইসন কালামাদান’ সিনেমায় অনুপমা ধ্রুব বিক্রমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। তখন থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।