NEWSTV24
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ১৮:২১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান আজ বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন। একই দিন দায়িত্ব গ্রহণ করেছেন দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া। 

এর আগে, গত ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার পর তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১) অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান এবং সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) সাবেক চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমান পদমর্যাদা, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এ. কে. এম. আসাদুজ্জামান চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে অবসর গ্রহণ করেন।