NEWSTV24
মার্কিন ঘাঁটিতে ইরানে ড্রোন হামলায় কুয়েতের রাডার ধ্বংস
সোমবার, ২০ জুলাই ২০২৬ ১৭:২৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই হামলায় ঘাঁটির একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা ধ্বংস এবং এমকিউ-৯ রিপার ড্রোন রাখার একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। রুশ বার্তা সংস্থা তাস, ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের ড্রোন ইউনিট সফলভাবে মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় লক্ষ্যভেদ করেছে। বাহিনীটির দাবি, হামলায় বেশ কয়েকটি এমকিউ-৯ রিপার চালকবিহীন বিমান সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কুয়েতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ঘটনার সময় তাদের জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন হামলা প্রতিরোধে সক্রিয় ছিল। তবে আইআরজিসির দাবিকৃত ক্ষয়ক্ষতির বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেনি।

অন্য দিকে, পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।