NEWSTV24
তুরস্কজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান, গ্রেফতার ১১৯
রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১৮:২৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

তুরস্কজুড়ে পরিচালিত সমন্বিত সন্ত্রাসবিরোধী অভিযানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর সন্দেহভাজন ১১৯ সদস্যকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রদেশে একযোগে পরিচালিত অভিযানে সন্দেহভাজনদের আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ডিজিটাল তথ্য, সাংগঠনিক নথিপত্র এবং অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, আটক ব্যক্তিরা আইএসের পক্ষে সদস্য সংগ্রহ, অর্থায়ন, প্রচারণা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নজরদারিতে ছিলেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তুরস্ক সরকার জানিয়েছে, দেশীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গত কয়েক বছর ধরে আইএসসহ বিভিন্ন উগ্রপন্থি সংগঠনের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সূত্র : গালফ নিউজ