NEWSTV24
ইরানে অভিযান শেষের ঘোষণা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
বুধবার, ০৬ মে ২০২৬ ১৭:৫৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে যে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র তা শেষ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। মঙ্গলবার (৫ মে) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানে অপারেশন এপিক ফিউরি শেষ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। যে লক্ষ্যে আমরা এই অভিযান শুরু করেছিলাম, তা অর্জিত হয়েছে।

ইরানে নতুন কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই উল্লেখ করে রবিও বলেন, ইরান ইস্যুতে নতুন কোনো পরিস্থিতি তৈরি হোক—তা আমরা চাই না। আমরা শান্তির পথই বেছে নিতে চাই। প্রেসিডেন্ট একটি চুক্তি চান এবং আলোচনার মাধ্যমে একটি সমঝোতা স্মারক তৈরির বিষয়ে কাজ করতে আগ্রহী।