দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাসডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচিঢাকায় মেঘলা আকাশ, কী বলছে আবহাওয়া অফিসআল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
No icon

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫১

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও ১১৩ জন। ভূমিকম্পের পর ভূমিধস ও সড়ক ধসে বিভিন্ন এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। নিরাপত্তার কারণে প্রায় ৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) সকালে পূর্ব নুসা তেংগারা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর ওই এলাকায় প্রায় ৩৪১টি আফটারশক অনুভূত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে ৩৬ জনের অবস্থা গুরুতর এবং ৭৭ জন সামান্য আহত হয়েছেন।